Transform Lives with Your Generosity

Current Projects

Light For Education: 26

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ায় অবস্থিত মারকাযুল কুররা আল ইসলামিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা একটি সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ১০০ জনেরও বেশি ছাত্র ও শিক্ষক নিয়মিতভাবে পাঠ কার্যক্রমে অংশগ্রহণ করেন। কিন্তু দেশে চলমান লোডশেডিং ও তীব্র গরমের কারণে আবাসিক শিক্ষার্থীরা প্রতিনিয়ত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে হিফয বিভাগের বাচ্চারা রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকভাবে ঘুমাতে পারে না। অনেক সময় গরমে অতিষ্ঠ হয়ে রাত কাটাতে হয়। ফলে ভোরে উঠে কুরআন পড়ার সময় তাদের মনোযোগ ও শক্তি দুটোই কমে যায়। হিফয বিভাগের বাচ্চাদের এই সমস্যার সমাধানে আমরা Light for Education 2026 প্রজেক্টের মাধ্যমে একটি আইপিএস স্থাপনের উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ্‌। আলহামদুলিল্লাহ, বেশিরভাগ অর্থ ইতোমধ্যে সংগ্রহ হয়েছে। এখন অল্প কিছু অর্থ বাকি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি কোনো মুমিনের একটি কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্টসমূহের একটি কষ্ট দূর করে দিবেন।” - সহীহ মুসলিম এই উদ্যোগে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন। **Find us:** [Facebook](https://www.facebook.com/moshalalo.org) | [Instagram](https://www.instagram.com/moshal.alo/) | [LinkedIn](https://www.linkedin.com/company/moshal-alo) | [YouTube](https://www.youtube.com/@moshalaloorg)

Raised: ৳22136

Goal: 400000

We need ৳377864 more

Project Alo: Illuminate Hope, Donate for Life

বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মানুষ রক্তের অভাবে জীবন হারায়, অথচ একজন রক্তদাতা পেলেই সেই জীবনটি বাঁচানো সম্ভব হতো। সময়মতো রক্ত পাওয়া এখনো একটি বড় চ্যালেঞ্জ। জরুরি মুহূর্তে অনেকেই বাধ্য হয়ে ব্লাড ব্যাংকের ওপর নির্ভর করেন, কিন্তু সেখানেও অনিয়মের অভিযোগ রয়েছে। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, কোথাও কোথাও এক ব্যাগ রক্তে স্যালাইন মিশিয়ে একাধিক ব্যাগ বানানো হচ্ছে— যা মানুষের জীবনের সঙ্গে ভয়াবহ প্রতারণা। এই বাস্তবতা বদলাতেই আমরা হাতে নিয়েছি ‘Project Alo’, একটি ভার্চুয়াল ব্লাড ব্যাংক তৈরির উদ্যোগ, ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা এমন একটি স্মার্ট ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যা রক্তদাতা ও রক্তগ্রহীতার মাঝে দ্রুত, নির্ভরযোগ্য সংযোগ স্থাপন করবে। প্রায় গত তিন বছর ধরে আমরা এই প্রজেক্টের পরিকল্পনা করেছি এবং এক বছরের বেশি সময় ধরে ডিজাইন ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন প্রয়োজন শুধু ফান্ডিং। প্রজেক্টটি বাস্তবায়নে আনুমানিক ৭ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন হবে। তবে আমরা ধাপে ধাপে কাজ শুরু করব, প্রাথমিক পর্যায়ে সীমিত ফান্ড দিয়ে ডেভেলপমেন্ট শুরু করে পরবর্তীতে ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্ল্যাটফর্মে রূপ দেব, ইনশাআল্লাহ। প্ল্যাটফর্মটি সফলভাবে গড়ে উঠলে, রক্তের অভাবে মৃত্যুর মতো ট্র্যাজেডি অনেকাংশে কমে আসবে। তাই এই উদ্যোগে আপনার এগিয়ে আসা প্রয়োজন। অথবা রক্তদাতা হিসেবে রেজিস্ট্রেশন করতে: _**[Click Here](https://forms.gle/2NUJa26JMDxeLFrd7)**_ “আপনার রক্তে বাঁচবে হাজারো প্রাণ, আমরা খুঁজে দেবো দানের স্থান। Find Us: **Find us:** [Facebook](https://www.facebook.com/moshalalo.org) | [Instagram](https://www.instagram.com/moshal.alo/) | [LinkedIn](https://www.linkedin.com/company/moshal-alo) | [YouTube](https://www.youtube.com/@moshalaloorg)

Raised: ৳480

Goal: 700000

We need ৳699520 more

Pure Water Initiative: 25

নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলে এখনও বিশুদ্ধ পানির অভাবে মানুষ প্রতিনিয়ত কষ্টে দিন কাটাচ্ছে। বিগত শীতের প্রজেক্টের সময়, সেখানকার অবস্থা দেখে মনে হয়েছে আমরা কয়েক দশক পেছনে চলে গিয়েছি—অসংখ্য পরিবার চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। তাদের ঘরবাড়ি দেখে বোঝার উপায় নেই যে এখানে মানুষ থাকতে পারে। উত্তরবঙ্গ বরাবরই অবহেলিত, আর পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় এখানে বিশুদ্ধ পানির অভাব প্রকট। মানুষকে পানি পান করানো অনেক বড় চ্যারিটি। তাই, আসন্ন রমাদানে নীলফামারীর সেই মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে চাই। এজন্য আমরা হাতে নিয়েছি ‘পিউর ওয়াটার ইনিশিয়েটিভ’, যার আওতায় এমন সব স্থানে টিউবওয়েল বসানো হবে, যেখানে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হয়। ## **মাত্র ৭,৫০০ টাকায় একটি টিউবওয়েল স্থাপন করুন!** প্রতিটি টিউবওয়েল স্থাপন ও সিমেন্ট দিয়ে পাকাকরণসহ আনুমানিক খরচ প্রায় **৭,৫০০ টাকা**। _(পরিবর্তনযোগ্য)_ ![IMG_7192.jpg](https://res.cloudinary.com/ddaixax1x/image/upload/v1745332055/IMG_7192_cee3eab975.jpg) এই প্রজেক্টের আওতায় ইতোমধ্যেই আমরা প্রায় ১০ টি টিউবওয়েল স্থাপন করে ফেলেছি এবং আমাদের কার্যক্রম এখনো চলমান। **মশাল আলো-র পক্ষ থেকে এ ধরনের প্রথম উদ্যোগ এটি**, তাই আপনাদের সকলের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। **আপনার অংশগ্রহণ বদলে দিতে পারে অসংখ্য মানুষের জীবন, ইনশা আল্লাহ!** ![PW1 Children .jpg](https://res.cloudinary.com/ddaixax1x/image/upload/v1745332054/PW_1_Children_4c0959ed13.jpg) **Find us:** [Facebook](https://www.facebook.com/moshalalo.org) | [Instagram](https://www.instagram.com/moshal.alo/) | [LinkedIn](https://www.linkedin.com/company/moshal-alo) | [YouTube](https://www.youtube.com/@moshalaloorg)

Raised: ৳106275

Goal: 106275

We need ৳0 more

Donation is closed for now

Illuminate Humanity with Moshal Alo

Moshal Alo (MSL) is a non-political, voluntary social organization dedicated to serve underprivileged communities. Our journey began on December 29th, 2015, from Tangail Sadar, Dhaka, Bangladesh, through ‘Winter Relief-15’ Project. We successfully attained official registration as a charitable trust on October 3rd, 2023.

Since the inception, Moshal Alo Trust (MSL) has been maintaining unwavering dedication to support marginalized communities across the nation with a vision to extend the global outreach for a better world.

Our Partners

https://www.facebook.com/marsoosinst.edu